,

শেরপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

news-image

শেরপুর প্রতিনিধি : শেরপুর সদর উপজেলার শেরপুর-ঝিনাইগাতি সড়কের বাজিতখিলা মির্জাপুর এলাকায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার আরো দুই যাত্রী। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

তিনি আরো জানান, সিএনজিকে চাপা দেওয়ার ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালককে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য