,

ট্রাম্পের ৫ আইনজীবী সরে দাঁড়িয়েছেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সপ্তাহ খানেকের মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার শুরু হবে। কিন্তু এর মধ্যেই তার পক্ষের পাঁচ আইনজীবী সরে দাঁড়িয়েছেন। বিষয়টির সাথে সংশ্লিষ্টরা বলছেন, ট্রাম্পের সঙ্গে মতভেদের কারণে এ ঘটনা ঘটেছে।

সিএনএন জানিয়েছে, দ্বিতীয় অভিশংসন বিচারে তার হয়ে লড়তে ইচ্ছুক আইনজীবী খুঁজে পেতে ট্রাম্পকে যখন গলদ্ঘর্ম হতে হচ্ছে তখন এ ঘটনায় নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী সপ্তাহে আইনি শুনানি ও কয়েকদিনের মধ্যে বিচার শুরু হওয়ার আগে, নির্বাচন জালিয়াতির অভিযোগে অনড় থাকা ট্রাম্প হঠাৎ করে নিজেকে আইনি প্রতিনিধিত্বহীন অবস্থায় দেখতে পাচ্ছেন।

নেতৃত্বে থাকা আইনজীবীদের মধ্যে যে দুইজন থাকবেন বলে ধারণা করা হচ্ছিল, সেই বুচ বাওয়ার্স ও ডেবরাহ বারবিয়ারও আর দলে নেই। এই পরিবর্তন সম্পর্কে জানেন এমন একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, সমঝোতার মাধ্যমেই এ দু’জন ট্রাম্পের আইনি দল ত্যাগ করেছেন। প্রধান আইনজীবী হিসেবে বাওয়ারস দলটি গড়ে তুলেছিলেন।

সম্প্রতি এই দলে যুক্ত হওয়া নর্থ ক্যারোলাইনার আইনজীবী জশ হাওয়ার্ডও চলে গেছেন বলে আরেকটি সূত্র জানিয়েছে। সাউথ ক্যারোলাইনার আইনজীবী জনি গ্যাসার ও গ্রেগ হ্যারিসও এই বিচারে ট্রাম্পের হয়ে আর লড়াইয়ে নামছেন না বলেও জানা গেছে।

ঘটনার প্রেক্ষাপট সম্পর্কে জানেন এমন এক ব্যক্তি সিএনএনকে জানিয়েছেন, দায়িত্ব থেকে বিদায় নেওয়ার পর একজন প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করার বৈধতার নিয়ে বিতর্ক নামতে চেয়েছিলেন ওই আইনজীবীরা, কিন্তু ট্রাম্প চেয়েছিলেন নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে আর এর মাধ্যমে নির্বাচন তার কাছ থেকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে এই বিষয়টিই প্রতিষ্ঠার চেষ্টা করুক তারা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য