,

প্রথম করোনা টিকা নেওয়া রুনুকে সম্মাননা দিল ইউনাইটেড হাসপাতাল

news-image

অনলাইন ডেস্ক : সম্প্রতি বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসে আরও একটি অধ্যায় যোগ করেছেন করোনাভাইরাসের টিকা গ্রহণকারী প্রথম ব্যক্তি রুনু ভেরোনিকা কস্তা। তাঁর সাহসী দৃপ্ত অঙ্গীকারে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের সবাই অভিভূত। সেই রুনু ভেরোনিকা কস্তাকে সম্মাননা দিল ইউনাইটেড হাসপাতাল লিমিটেড।

২০০২ সালে রুনু ভেরোনিকা কস্তা ইউনাইটেড হসপিটালে তাঁর নার্সিং ক্যারিয়ার শুরু করেন এবং এরপর টানা সাড়ে ৯ বছর এখানে কাজ করেন। কার্ডিয়াক আইসিইউতে কাজ করার সময় রুনুর একনিষ্ঠতা, একাগ্রতা ও দক্ষতা সম্পর্কে প্রশংসা করেন ডিরেক্টর কার্ডিয়াক সার্জারি বিভাগের চিফ কার্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবির। এ সময় কার্ডিয়াক অ্যানেসথেসিয়া ডিপার্টমেন্টের সিনিয়র কনসাল্টেন্ট ডা. শহীদ আহম্মেদ চৌধুরী বক্তব্য দেন।

ইউনাইটেড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ফাইজুর রহমান রুনু ভেরোনিকা কস্তাকে ফুল ও উপহার দিয়ে সম্মাননা প্রদান করেন। এ সময় তিনি রুনুর সাহসী অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের শুরুতে ইউনাইটেড হসপিটাল লিমিটেডের ডিরেক্টর অব কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. শাগুফা আনোয়ার স্বাগত বক্তব্য দেন।

রুনু ভেরোনিকা কস্তা ইউনাইটেড হাসপাতালে তাঁর কাজের অভিজ্ঞতা স্মরণ করেন ও সাবেক সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন। এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে হাসপাতালের অন্যান্য পরিচালক, উচ্চপদস্থ কর্মকর্তা এবং ডিপার্টমেন্টের কনসালট্যান্ট, চিকিৎসক এবং নার্সরাও উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য