,

ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ডিএফপির সাবেক মহাপরিচালক আবদুর রহমান আর নেই

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বড়াইল ইউপির জালশুকা গ্রামে সন্তান ও তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) এবং গণযোগাযোগ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবদুর রহমান আর নেই (ইন্নালিল্লাহে… রাজিউন)। শুক্রবার দিবাগত রাত আড়াইটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।
তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। শনিবার সকাল ১০টায় তার প্রথম নামাজে জানাজা ঢাকার মোহাম্মদপুরে তিতাস সিম্ফনীতে অনুষ্ঠিত হয়। বাদ আছর গ্রামের বাড়ি উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে দ্বিতীয় দফা নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্হানে দাফন করা হবে। তার পিতা আবদুর রউফ পূর্ব পাকিস্তান সরকারের ডাইরেক্টর অব ফিজিক্যাল এডুকেশন ছিলেন।
আবদুর রহমান ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের প্রয়াত সংসদ সদস্য এডভোকেট লুৎফুল হাই সাচ্চুর ভগ্নিপতি ছিলেন। তার  একমাত্র ছেলে আশফাক বীন রহমান গাজীপুর শহীদ তাজ উদ্দিন  আহমদ মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের সহকারী অধ্যাপক।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য