,

দারিদ্র্য নিরসনে বর্তমান সরকার নানা ধরনের পদক্ষেপ নিয়েছে : পরিকল্পনামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দারিদ্র্য নিরসনে বর্তমান সরকার নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। নানামুখী পদক্ষেপের মাধ্যমে দারিদ্র্যকে আরও বেশি করে আক্রমণ করবো বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

‘কভিড-১৯ সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও স্বাস্থ্য অধিকার’ বিষয়ক এক অনলাইন সেমিনারে তিনি এ সব কথা বলেন।

ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) ও এসএসডি যৌথ উদ্যোগে শনিবার সকাল নয়টায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইডিএস’র সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ। সঞ্চালনায় ছিলেন ডিজেএফবি’র কার্য নির্বাহী কমিটির সদস্য ও যমুনা টিভির সাংবাদিক সুশান্ত সিনহা।

পরিকল্পনামন্ত্রী বলেন, “দরিদ্র নিষ্ঠুর, নানা অস্ত্র দিয়ে দারিদ্র্যকে মোকাবিলা করা হবে। কভিড মোকাবিলায় সরকার নগদ সহায়তা দিচ্ছে। গরিব মানুষের হাতে মাসে নগদ টাকা পৌঁছে দেওয়া হচ্ছে। তবে টাকার পরিমাণ কম মাত্র ৫০০ টাকা। এই টাকায় গরিব মানুষের উপকার হচ্ছে। এটাকে এক হাজার টাকায় উন্নীত করার জন্য আমার জায়গা থেকে চেষ্টা করবো।”

কেভিড-১৯ সময়ে বিধবা হওয়া নারীর বিষয়ে কোন উদ্যোগ নেওয়া হবে কি? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আমার জায়গা থেকে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে, বিষয়টি সরকারের উচ্চ মহলে জোরালোভাবে তুলে ধরা হবে।”

অনলাইন সেমিনারে ডিজেএফবি’র সভাপতি হ‌ুমায়ূন কবীর, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সহসভাপতি হামিদ-উজ-জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন আব্দুল্লাহ, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম যুক্ত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য