,

শ্রদ্ধার বিয়ের গুঞ্জন

news-image

বিনোদন ডেস্ক : বরুণ ধাওয়ানের বিয়ের আলোচনা শেষ। এবার নতুন বিয়ে নিয়ে সরগরম বলিউড। চারদিকে গুঞ্জন। বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। পাত্র নাকি শ্রদ্ধার কথিত বয়ফ্রেন্ড রোহন শ্রেষ্ঠা।

বরুণ সম্প্রতি ইনস্টাগ্রামে রোহন-শ্রদ্ধার বিয়ে নিয়ে ইঙ্গিত দিয়েছেন। তারপর থেকেই বলিউডে তাঁদের বিয়ে ঘিরে নানা জল্পনা–কল্পনা। শ্রদ্ধা নাকি তাঁর ছোটবেলার বন্ধু কথিত প্রেমিক রোহন শ্রেষ্ঠাকে বিয়ে করতে যাচ্ছেন। এই জুটিকে প্রায়ই নানা জায়গায় দেখা যায়। শ্রদ্ধা আর রোহনের বিয়ে নিয়ে মুখ খুলেছেন শ্রদ্ধার বাবা শক্তি কাপুরও।

বলিউডের নামকরা এই অভিনেতা একটি স্থানীয় ইংরেজি ওয়েব পোর্টালকে এ ব্যাপারে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। শ্রদ্ধার বিয়ে প্রসঙ্গে শক্তি কাপুর বলেন, ‘আমি সব সময় শ্রদ্ধার পাশে আছি। ও যাকেই বিয়ে করতে চাক, ওর সিদ্ধান্তকে মেন নেব।’
তিনি আরও বলেন, ‘রোহন শ্রেষ্ঠাই শুধু নয়। যদি শ্রদ্ধা এসে বলে যে সে অন্য যে কাউকে বিয়ের জন্য নির্বাচন করেছে। তার সঙ্গে জীবন কাটাতে চায়। আমার এতে কোনো আপত্তি নেই।’

রোহন প্রসঙ্গে শক্তি কাপুর বলেন, ‘রোহন খুবই ভালো ছেলে। ছোটবেলা থেকে আমাদের বাড়িতে আসে। শ্রদ্ধা আমায় কখনো বলেনি যে ওরা বিয়ের ব্যাপারে ভাবনাচিন্তা করছে। আমার কাছে ওরা শুধু ছোটবেলার বন্ধু। ওরা একে অপরের ব্যাপারে সিরিয়াস কি না, তা আমার জানা নেই।’

রোহনের বাবা রাকেশ শ্রেষ্ঠা বলিউডের নামকরা চিত্রগ্রাহক। রাকেশের মতো ছেলে রোহনও একই পেশায় আছেন। রাকেশ আর শক্তি কাপুর একে অপরের ভালো বন্ধু। শক্তি কাপুর রাকেশের সঙ্গে তাঁর বন্ধুত্ব নিয়ে বলেন, ‘আমি আর রাকেশ দীর্ঘ দিনের পারিবারিক বন্ধু। রাকেশ আর আমি অনেক ফটোশুট করেছি। আমরা প্রায়ই বাইরে ডিনার করতে যেতাম।’
শ্রদ্ধার কথিত প্রেমিক রোহন সামাজিক যোগাযোগমাধ্যমে বরুণকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন। আর তিনি বরুণকে সৌভাগ্যবান বলেছেন। তার জবাবে বরুণ রোহনকে লিখেছেন, ‘আমি সত্যি তাই। আশা করি তুমিও প্রস্তুত আছ।’

গত বছরও শ্রদ্ধা আর রোহনের বিয়ে নিয়ে নানা গুঞ্জন উঠেছিল। কিন্তু শ্রদ্ধা বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছিলেন। এই বলিউড অভিনেত্রী এ প্রসঙ্গে বলেছিলেন, ‘আমি এখন আমার কাজ নিয়ে ব্যস্ত। তাই অন্য কোনো বিষয় নিয়ে আমার কাছে এখন সময় নেই।’
শ্রদ্ধা কাপুরকে ‘নাগিন’, আর ‘স্ত্রী টু’ ছবিতে দেখা যাবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য