শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর কয়েকদিন শৈত্যপ্রবাহ, এরপরই ফাল্গুনি আমেজ

news-image

নিজস্ব প্রতিবেদক : সকাল থেকেই ঘন কুয়াশা। বেলা গড়িয়ে দুপুর হলেও কোনো কোনো এলাকায় সূর্যের দেখা মেলেনি। শুক্রবার সকাল ১০টার দিকে সূর্য উঁকি দিলেও তেজ ছিল না। দুপুর গড়িয়ে বিকেল হতেই শীতল বাতাস। দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা কমছে।

শৈত্যপ্রবাহ দেশের পুরো উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে। শীতের তীব্রতা আরও বেড়ে সপ্তাহখানেক স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কাঁপন ধরিয়ে বিদায় নিতে পারে শীত। এরপর আসবে ফাল্গুনি আমেজ।

এরমধ্যেই ফাগুনের আভাসও দিচ্ছে আবহাওয়া। দেশের বিভিন্ন এলাকায় আম গাছে মুকুল আসতে শুরু করেছে। পলাশসহ ফাগুনের অন্যান্য ফুলের কলিও দেখা যাচ্ছে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে শীতের বিরহী ভাব থেকে বেরিয়ে আসতে পারে প্রকৃতি। প্রকৃতি মেতে উঠেছে নতুন সাজে সাজতে।

আবাহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, দেশের উত্তর পশ্চিম অঞ্চল দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েক দিন তা অব্যাহত থাকবে। এবারের শৈত্যপ্রবাহের সঙ্গে বৃষ্টি নামার আভাস নেই। আগামী ২৪ ঘণ্টায় শীতের তীব্রতা কিছুটা কমবে। এরপর আবার বাড়তে থাকবে। সপ্তাহ খানেক পর তাপামাত্রা বেড়ে শীত বিদায় নিতে পারে। জাঁকিয়ে শীতের আর আশঙ্কা নেই।

শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এলাকার মধ্যে রয়েছে সীতাকুন্ড, কুমিল্লা, শ্রীমঙ্গল, রাজশাহী, ঈশ্বরদী, দিনাজপুর, তেঁতুলিয়া, ডিমলা, রাজারহাট, যশোর ও চুয়াডাঙ্গা। এছাড়া আরও বিভিন্ন অঞ্চল দিয়ে মৃদু আকারে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়; ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ডে; ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ