,

নতুন ছবির জন্য জীবনের ঝুঁকি নিয়ে স্ট্যান্ট শাহরুখের

news-image

অনলাইন ডেস্ক : ২০১৮ সালে ‘জিরো’র পর বহুদিনের বিরতি। অবশেষে শাহরুখ খান ‘পাঠান’ ছবির হাত ধরে পর্দায় ফিরছেন। কিং খান খ্যাত এই নায়ক বর্তমানে দুবাইতে ছবির শুটিং করছেন। সেখানেই ছবির প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে স্ট্যান্ট করতে দেখা গেল বলিউড বাদশাকে।

শাহরুখ-গৌরীর প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে বৃহস্পতিবার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানেই উঠে এসেছে কিং খানের স্ট্যান্ট। দেখা যাচ্ছে, একপ্রকার জীবনের ঝুঁকি নিয়ে একটি উঁচু জায়গা থেকে গোটা শরীর বাতাসে ভাসিয়ে দিলেন কিং খান। তবে ঝাঁপ দেওয়ার পরক্ষণেই রেলিংয়ে ভর করে ফের উপরে উঠে আসতেও দেখা যায় তাকে।

ভিডিওটি দেখলেই বেশ বোঝা যায়, একটু ভুল হলেই ঘটে যেতে পারত ভয়ানক কোনও বিপদ। যা দেখলে যে কেউ শিউরে উঠবেন। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ”Charlie’s here to bless your feed with some swag”।

সূত্র : জিনিউজ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য