,

পায়ের যত্নে ঘরোয়া ৩ ফুট স্ক্রাবার

news-image

অনলাইন ডেস্ক : নিয়মিত মুখের যত্ন নেওয়া হলেও অনেকে পায়ের দিকে তাকিয়েও দেখেন না। কিন্তু প্রতিদিনের ঝক্কির বেশির ভাগ যায় পায়ের উপর দিয়ে। পায়েরও নিতে হবে নিয়মিত উপযুক্ত যত্ন। পারলারে যাওয়ার সময় না পেলে বাড়িতেই ফুট স্ক্রাব করতে পারেন।

নারকেল তেল আর লবণের ফুট স্ক্রাব

সিকি কাপ নারকেল তেল, ১ কাপ এপসম সল্ট আর কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এবার পুরো মিশ্রণটা এয়ার টাইট কৌটায় ভরে কয়েক দিন রেখে দিতে হবে। তিন-চার দিন পর পায়ে মেখে ১০ মিনিট স্ক্রাব করুন, তারপর গরম পানিতে ধুয়ে ফেলুন। গোড়ালির ফাটা ভাব কমিয়ে পায়ের ত্বক নরম আর মসৃণ করতে এই স্ক্রাবটি খুবই উপকারী।

বেকিং সোডা ফুট স্ক্রাব

৩ টেবিল চামচ বেকিং সোডার মধ্যে ১ টেবিল চামচ জল আর ২ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে ঘন পেস্ট করে নিন। পায়ে ভালো করে মেখে ১০ মিনিট ম্যাসাজ করুন। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। বেকিং সোডা দিয়ে তৈরি এই ফুট স্ক্রাব আপনার পায়ের ব্যথা কমাবে, রক্ত সংবহন বাড়িয়ে পা উজ্জ্বল রাখবে, ছত্রাকের আক্রমণ থেকেও নখ সুরক্ষিত রাখবে।

ব্রাউন সুগার ফুট স্ক্রাব

১ টেবিল চামচ ব্রাউন সুগার, ১ চাচামচ বেকিং সোডা, ১ টেবিল চামচ অলিভ অয়েল আর ২ ফোঁটা পেপারমিন্ট এসেনশিয়াল অয়েল মেশান। একটা ঘন পেস্ট তৈরি হবে। পায়ে ভালো করে মেখে ৫ মিনিট স্ক্রাব করুন। ২০ মিনিট রেখে গরম পানিতে ধুয়ে ফেলুন। পায়ের ত্বকের গভীরে পুষ্টি পৌঁছে দিতে আর সেই সঙ্গে এক্সফোলিয়েট করতে দারুণ কাজের এই স্ক্রাবটি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য