,

চীনের উহানে তদন্ত শুরু বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীনের উহানে করোনাভাইরাসের অনুসন্ধানে নেমেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল। এ মাসের মাঝামাঝি দলটি চীনে পৌঁছে। এর সেখানে তাদেরকে পালন করতে হয় কোয়ারেন্টাইন।

ডয়চে ভেলে জানায়, বৃহস্পতিবার থেকে করোনার উৎসের সন্ধানে কাজ শুরু করেছে ১০ জনের বিশেষজ্ঞ দলটি। এর আগে উহানেই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে তাদের।

ডব্লিউএইচও জানিয়েছে, পশু-পাখির যে বাজার থেকে প্রথম করোনা ছড়িয়েছিল বলে চীন দাবি করেছিল, তাদের কাজও সেখান থেকেই শুরু হবে। কিন্তু তারা সকলের সঙ্গে কথা বলতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
গত বছরের ৩০ জানুয়ারি করোনাকে ‘বৈশ্বিক মহামারী’ বলে ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তার বেশ কিছু দিন আগে থেকেই চীনে করোনার সংক্রমণ মারাত্মকভাবে ছড়াতে শুরু করে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য