,

সিলেটে ২৯ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : সিলেটে প্রায় ২৯ হাজার ইয়াবা ট্যাবলেটসহ রোকসানা আক্তার (৩৬) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-৯ এর একটি দল নগরীর শাহজালাল উপশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রোকসানা আক্তার সিলেটের জকিগঞ্জ উপজেলার এওলাসার গ্রামের আবদুল হামিদ চৌধুরীর স্ত্রী।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে মেজর মো. শওকাতুল মোনায়েম, সহকারী পুলিশ সুপার (এএসপি) একেএম কামরুজ্জামান ও মো. আব্দুল্লাহর সমন্বয়ে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ২৮ হাজার ৮শ টি ইয়াবাসহ রোকসানা আক্তারকে গ্রেপ্তার করে।

মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য