,

দুদকের নতুন চেয়ারম্যান নিয়োগে বাছাই কমিটি

news-image

অনলাইন ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান ও একজন কমিশনার বাছাই করতে কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির সদস্যরা রাষ্ট্রপতির কাছে চারজনের নাম সুপারিশ করবেন। তাদের মধ্য থেকে একজন চেয়ারম্যান ও একজন কমিশনার হিসেবে নিয়োগ পাবেন।

তিন সদস্যবিশিষ্ট দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও দু’জন কমিশনারের একজন এএফএম আমিনুল ইসলামের চাকরির মেয়াদ আগামী মার্চে শেষ হচ্ছে। এ প্রেক্ষিতেই তাদের স্থলে যোগ্য প্রার্থী বাছাই করতে বৃহস্পতিবার পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে সভাপতি করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইয়া।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পাঁচ সদস্যের বাছাই কমিটির মধ্যে কমপক্ষে চার সদস্যের উপস্থিতিতে কমিটির কোরাম গঠিত হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য