,

নোয়াখালীর কিছু বিশৃঙ্খল ঘটনায় আমরা লজ্জিত : ওবায়দুল কাদের

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নোয়াখালীর কিছু বিশৃঙ্খল ঘটনায় আমরা লজ্জিত। দল করলে শৃঙ্খলা মানতে হবে, বিশৃঙ্খলতা ও খারাপ আচরণ সকল উন্নয়ন ম্লান করে দেয়। এজন্য দলে শৃঙ্খলতা ফেরাতে হবে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরে সড়ক বিভাগের ৫১৮ কোটি টাকার তিনটি প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের ঢাকায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যুক্ত হন।

তিনি বৃহত্তর নোয়াখালীর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নোয়াখালীর রাজনীতিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে।

নেতাকর্মীদের সততার পতাকা হাতে সুনামে ফিরে আসতে হবে। অন্যায়, অপকর্ম ও বিশৃঙ্খলতাকারীদের কোনো ছাড় নয়। স্থানীয় প্রশাসনকে অপকর্মকারীদের বিষয়ে ব্যবস্থা নিতে হবে। শেখ হাসিনা ইতিমধ্যে এর নজির স্থাপন করেছেন। তাদের (বিশৃঙ্খলাকারী) দলে থাকার কোনো প্রয়োজন নেই।

লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগের কার্যালয়ে অতিথিরা উন্নয়ন প্রকল্পগুলোর নামফলক উম্মোচন করেন। ভার্চুয়াল আলোচনায় অংশ নেন সড়ক ও পরিবহন বিভাগের প্রধান প্রকৗশলী আব্দুস সবুর। অনুষ্ঠানে কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শওকত আলী, লক্ষ্মীপুর-৩ আসনের এমপি এ কে এম শাহজাহান কামাল, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন ও পৌরসভার মেয়র আবু তাহেরসহ অনেকে।

প্রসঙ্গত, সাম্প্রতিককালে ওবায়দুল কাদেরের ছোটভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র মির্জা কাদের নির্বাচন ব্যবস্থা, আওয়ামী লীগের রাজনীতি ও নেতাদের নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়ে দেশব্যাপী তুমুল আলোচনা-সমালোচনার জম্ম দিয়েছেন। এতে ওবায়দুল কাদেরসহ দলের সিনিয়র বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য