শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউন্সিলর পদে নতুনের জয়জয়কার

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অনুষ্ঠিত ভোটে কাউন্সিলর নতুনের জয়জয়কার হয়েছে। ৩৯টি ওয়ার্ডের মধ্যে সবকটিতে জয়ী হয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে ১৯টিতে জয় নতুনদের।

এদিকে এবারই প্রথম চসিকের কোনো ওয়ার্ডে জয় পাননি বিএনপির কোনো কাউন্সিলর প্রার্থী। এটি নির্বাচনের বেসরকারি ফলাফল।

চসিকের এবারের নির্বাচনে ৪১টি ওয়ার্ডের মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ভোট অনুষ্ঠিত হয়েছে ৩৯ ওয়ার্ডে। নগরের ১৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মোহাম্মদ হারুন অর রশিদ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। আর ৩১ নম্বর ওয়ার্ডে তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে ওই ওয়ার্ডের ভোট স্থগিত করা হয়।

এবার ২৫ নম্বর রামপুর ওয়ার্ডে জয়ী আবদুস সবুর লিটন বলেন, ‘আমি আগেও কাউন্সিলর ছিলাম। কিন্তু গতবারে ষড়যন্ত্র করে আমাকে হারিয়ে দেওয়া হয়েছিল। এবার দলীয় সমর্থন নিয়ে প্রার্থী হয়েছি। জনগণ আমার ওপর আস্থা রেখেছে। আমি এর প্রতিদান দেব।’

কাউন্সিলর পদে এবার গতবারের ১৩ জনকে সমর্থন দেয়নি আওয়ামী লীগ। দলের সমর্থন নিয়ে নতুন যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে জয় পেয়েছেন ১৯ জন। তারা হলেন- ১ নম্বর ওয়ার্ডে গাজী মো. শফিউল আজিম, ৩ নম্বর ওয়ার্ডে মো. শফিকুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে এসরারুর হক, ৫ নম্বর ওয়ার্ডে কাজী নুরুল আমিন, ১১ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ইসমাইল, ১২ নম্বর ওয়ার্ডে মো. নুরুল আমিন, ১৩ নম্বর ওয়ার্ডে ওয়াসিম উদ্দিন চৌধুরী, ১৪ নম্বর ওয়ার্ডে আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, ১৭ নম্বর ওয়ার্ডে শহীদুল আলম, ১৯ নম্বর ওয়ার্ডে নুরুল আলম, ২৫ নম্বর ওয়ার্ডে আবদুস সবুর লিটন, ২৬ নম্বর ওয়ার্ডে মো. ইলিয়াছ, ২৭ নম্বর ওয়ার্ডে শেখ জাফরুল হায়দার চৌধুরী, ২৮ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম বাহাদুর, ৩০ নম্বর ওয়ার্ডে আতাউল্লাহ চৌধুরী, ৩৪ নম্বর ওয়ার্ডে পুলক খাস্তগীর, ৩৬ নম্বর ওয়ার্ডে মোর্শেদ আলী, ৩৭ নম্বর ওয়ার্ডে আবদুল মান্নান ও ৪০ নম্বর ওয়ার্ডে আবদুল বারেক।

বিজয়ী অন্য কাউন্সিলররা হলেন- ২ নম্বর ওয়ার্ডে সাহেদ ইকবাল বাবু, ৬ নম্বর ওয়ার্ডে আশরাফুল আলম, ৭ নম্বর ওয়ার্ডে মোবারক আলী, ৮ নম্বর ওয়ার্ডে মোরশেদ আলম, ৯ নম্বর ওয়ার্ডে জহুরুল আলম জসিম, ১০ নম্বর ওয়ার্ডে নিছার উদ্দিন আহমেদ, ১৫ নম্বর ওয়ার্ডে গিয়াস উদ্দিন, ১৬ নম্বর ওয়ার্ডে সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, ২০ নম্বর ওয়ার্ডে চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ২১ নম্বর ওয়ার্ডে শৈবাল দাশ সুমন, ২২ নম্বরে ওয়ার্ডে মোহাম্মদ সলিম উল্লাহ বাচ্চু, ২৩ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ জাবেদ, ২৪ নম্বর ওয়ার্ডে নাজমুল হক ডিউক, ২৯ নম্বর ওয়ার্ডে গোলাম মোহাম্মদ জোবায়ের, ৩২ নম্বর ওয়ার্ডে জহর লাল হাজারী, ৩৩ নম্বর ওয়ার্ডে হাসান মুরাদ বিপ্লব, ৩৫ নম্বর ওয়ার্ডে হাজী নুরুল হক, ৩৮ নম্বর ওয়ার্ডে গোলাম মোহাম্মদ চৌধুরী, ৩৯ নম্বর ওয়ার্ডে জিয়াউল হক সুমন ও ৪১ নম্বর ওয়ার্ডে সালেহ আহমদ চৌধুরী।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ