,

অস্ত্র হারানোর দায়ে বরখাস্ত এসআই

news-image

লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাট সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খালেকুল বাদশাকে প্রত্যাহারের পর সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এর আগে গুলিভর্তি ম্যাগাজিন (অস্ত্র) হারানোর দায়ে গত ২৫ জানুয়ারি তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) আবিদা সুলতানা।

পুলিশ সুপার আবিদা সুলতানা জানান, দুইদিন আগে সদর উপজেলার কলেজ বাজার এলাকায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়ে গুলিভর্তি ম্যাগাজিন (অস্ত্র) হারিয়ে ফেলেন এসআই খালেকুল বাদশা। বিষয়টি থানায় অবগত না করে তিনি গোপন রাখেন। এ ঘটনায় ২৫ জানুয়ারি তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

এসপি বলেন, ম্যাগাজিন হারানোর বিষয়ে এসআই খালেকুল বাদশা সন্তোষজনক উত্তর দিতে না পারায় ২৬ জানুয়ারি তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ম্যাগাজিন উদ্ধারের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য