শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামফোবিয়া ও বর্ণবিদ্বেষের বিরুদ্ধে এক হওয়ার আহ্বান এরদোগানের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামফোবিয়া ও বর্ণবিদ্বেষ প্রতিরোধে বিশ্বের সবাইকে এক হওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তিনি বলেন, গত কয়েক বছর ধরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে ইসলামোফোবিয়া এবং বর্ণবিদ্বেষ বহুগুণ বেড়েছে।

বুধবার আন্তর্জাতিক হলোকাস্ট স্মরণ দিবস উপলক্ষে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির।

এরদোগান বলেন, হলোকাস্ট, বসনিয়া, রুয়ান্ডা এবং কম্বোডিয়ার মতো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিৎ ব্যবস্থা নেওয়া।

তিনি আরও বলেন, মানবজাতি একটি কঠিন সময় দিয়ে যাচ্ছে এবং ‘বর্ণবাদ ভাইরাস’ মহামারির পাশাপাশি ক্রমবর্ধমানভাবে ব্যাপক আকার ধারণ করেছে।

মসজিদ, উপাসনালয় এবং গীর্জার মতো উপাসনাস্থলে সহিংসতার ঘটনাগুলো ব্যাপক বৃদ্ধি পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এরদোগান বলেন, বর্ণবাদী সন্ত্রাসবাদ একটি হুমকিতে পরিণত হয়েছে; যা সামাজিক শান্তি এবং জনগণের একত্রে বাস করার ইচ্ছা ক্ষুণ্ন করছে।

পাশাপাশি বিভিন্ন জাতিগত পরিচয়, ধর্ম, ভাষার বিরুদ্ধে সমাজের কিছু অংশের ঘৃণিত অপরাধ দিন দিন বাড়ছে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ