,

এক ছেলে হত্যার দায়ে আরেক ছেলের ফাঁসি চান মা

news-image

চট্টগ্রাম সংবাদদাতা : এক ছেলেকে হত্যার দায়ে আরেক ছেলের ফাঁসির দাবি জানিয়েছেন তাদের মা জিন্নাত আরা বেগম। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের দিন ছোটভাই নিজাম উদ্দিন মুন্নাকে (৩০) নিজ হাতে খুন করেন বড়ভাই সালাউদ্দিন কামরুল।

বুধবার সকাল ৭টার দিকে ভোট কেন্দ্রে যাওয়ার পথে নগরীর পাহাড়তলী থানাধীন বার কোয়ার্টার ফজু মিয়া বাইলেন এলাকার ইউসুপ আলীর বাড়ির সামনে নিজাম উদ্দিন মুন্নাকে খুন করেন কামরুল।

স্থানীয় সূত্র জানায়, ভোট কেন্দ্রে যাওয়ার পথে ওই এলাকার ইউসুপ আলীর বাড়ির সামনে পথরোধ করে নিজামের। এরপর উপর্যুপরি ছুরিকাঘাতে নাড়িভুঁড়ি বের করে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয় তাকে। নিজাম উদ্দিন মুন্নার পিতার নাম গিয়াস উদ্দিন।

এদিকে এক ছেলেকে খুনের জন্য বড় ছেলের ফাঁসির দাবি জানান তাদের মা জিন্নাত আরা বেগম। তিনি বলেন, আমার ছোট ছেলে মুন্নাকে পরিকল্পিতভাবে খুন করেছে বড় ছেলে কামরুল। আমি আমার ছেলের ফাঁসি চাই। ও প্ল্যান করে খুন করেছে।

নিহত মুন্নার মা বলেন, আমার বউমা বোবা, কথা বলতে পারে না। তার মাসুম দুই সন্তানের কী হবে?

তিনি বলেন, দুই ভাই দুই কাউন্সিলর প্রার্থীর পক্ষে কাজ করছিলেন। পারিবারিক জায়গা নিয়েও বিরোধ ছিল। আমার ছোট ছেলের খুনের জন্য বড় ছেলে কামরুল দায়ী। আমি তার ফাঁসি চাই।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য