,

কয়েক বছরের মধ্যেই ডিজিটাল ডিভাইস রফতানিকারক দেশ হবে বাংলাদেশ : পলক

news-image

নরসিংদী সংবাদদাতা : আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ ডিজিটাল ডিভাইস রফতানিকারক দেশ হিসেবে বিশ্বে নিজেদের সক্ষমতার পরিচয় দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার আমতলা এলাকায় ফেয়ার গ্রুপের স্যামসাং এসি কারখানার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গত দুই বছরে স্যামসাং এখানে প্রায় ১৫ লাখ মোবাইল তৈরি করেছে। আগামী বছর থেকে এই কারখানা থেকে ২৫ লাখ মোবাইল তৈরি করবে। আগামী বছর থেকে বাংলাদেশে আর কোনো স্যামসাং মোবাইল আমদানি হবে না। আগামী দুই-এক বছরের মধ্যে স্যামসাংয়ের টিভি, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশন ও স্মার্টফোন কেবল বাংলাদেশে তৈরিই হবে না বিদেশে রফতানি শুরু হবে। অল্পদিনের মধ্যেই আমরা ডিজিটাল ডিভাইস রফতানিকারক দেশ হিসেবে পরিণত হবো।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল ডিভাইস উৎপাদন করে বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে। যার ফলে আইসিটি খাতে ১৫ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। আইসিটি খাতে সফটওয়্যার, হার্ডওয়্যার রফতানি করে ১ বিলিয়ন ডলার আয় করেছে, যা ২১ সালে ২০ লাখ পর্যন্ত বৃদ্ধি করা হবে। ২০২৫ সালে আইসিটি খাত থেকে ৫ বিলিয়ন ডলার আয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

দক্ষজনবল সৃষ্টির লক্ষে নরসিংদীতে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিওবেশন সেন্টার ও হাইটেক পার্ক গড়ে তোলা হবে বলেও ঘোষণা দেন তিনি।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোরিয়ার রাষ্ট্রদূত এইচ ই লি জ্যাং কেয়ান, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম এবং নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

এছাড়াও স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হয়্যানসাং উ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব, ডিরেক্টর মুতাসিম দাইয়ান, উপদেষ্টা মেজর জেনারেল হামিদ আর চৌধুরী, চীফ মার্কেটিং অফিসার মেসবাহ উদ্দিন, ডিরেক্টর অপারেশন ফিরোজ মোহাম্মদ, হেড অফ মার্কেটিং জে এম তসলিম কবীরসহ সরকারের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা, স্যামসাং এবং ফেয়ার গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য