,

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ ভাইয়ের বাড়ি থেকে উদ্ধার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভাইয়ের বাড়ি থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর গ্রাম থেকে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ছিদ্দিক মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স ৭৫ বছর। বৃদ্ধের ভাই  জানান, ছিদ্দিক ভারতে থাকেন।
ছয় মাস আগে তিনি আখাউড়া হয়ে দেশে আসেন। এতদিন তার (ইদ্রিস) বাড়িতেই ছিলেন। ‘নামাজের জন্য ডাকতে’ ভোর চারটার দিকে ঘরে ঢুকে ছিদ্দিককে তিনি ঝুলন্ত অবস্থায় পান। রাতে ওই ঘরে তিনি একাই ঘুমাতেন।
তিনি আরও জানান, ছিদ্দিকের দুই ছেলে ভারতে ও দুই ছেলে বাংলাদেশে থাকে। মাস খানেক আগে স্ত্রীর মৃত্যুর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
আখাউড়া থানার ওসি (তদন্ত) মাসুদ আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য