,

ভোট ছিনিয়ে নেওয়ার সুযোগ নেই : নওফেল

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ভোট দিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আজ বুধবার সকাল সোয়া ৮টায় নগরীর আন্দরকিল্লা ওয়ার্ডের মুসলিম এডুকেশন সোসাইটি (এমইএস) উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেন নওফেল। ভোট দিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুরজিৎ বড়ুয়া জানান, তার কেন্দ্রে মোট ১৬২০ ভোট। প্রথম আধ ঘণ্টায় ১২টি ভোট পড়েছে। ভোট গ্রহণ সুষ্ঠুভাবেই চলছে।

ভোট দেওয়ার পর চট্টগ্রাম-৯ আসনের সাংসদ নওফেল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে। যেভাবে ভোট হচ্ছে তাতে ভোট ছিনিয়ে নেওয়ার সুযোগ বা শঙ্কা নেই।’ এজন্য ভোটারদের কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের মানুষ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ও নাগরিক সেবা নিশ্চিত করতে নৌকার প্রার্থীকে জয়ী করবেন। যিনি মেয়র হবেন তার কাছ থেকে এসব নাগরিক সেবা আমরা আশা করি। নৌকার প্রার্থী জয়ী হবেন বলে প্রত্যাশা করি।’

নির্বাচনী কর্মকর্তারা জানান, নগরীর ৭৩৫টি কেন্দ্রে আজ বুধবার সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে, একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।

নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী এবং বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেনের মধ্যে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য