,

দেশে আজ ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ

news-image

নিউজ ডেস্ক : মহামারি করোনাভাইরাসের টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে আজ (২৭ জানুয়ারি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকাল সাড়ে ৩টায় ভ্যাকসিন প্রাদান কার্যক্রমের উদ্বোধন করবেন।

এদিন ২৫ জনকে করোনার টিকা দেয়া হবে। প্রথম টিকা নেবেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তা।

এর আগে মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে যারা টিকা পাবেন তাদের ৫ জনের টিকা দেয়া দেখবেন প্রধানমন্ত্রী।

কুর্মিটোলা ছাড়াও আরও ৩-৪টি হাসপাতালে টিকাদান শুরু হবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, মহামারি করোনাভাইরাস প্রতিরোধে ভারত থেকে আনা টিকা আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে দেয়া শুরু হবে।

ভারত থেকে টিকার প্রথম চালানে ৫০ লাখ ডোজ সোমবার ঢাকায় পৌঁছে। পরে তা নিয়ে যাওয়া হয় টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়্যারহাউজে। সেখান থেকে প্রতিটি লটের নমুনা পরীক্ষার জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরে পাঠানো হয়। পরদিন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান জানান, ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে সরকারিভাবে কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৫০ লাখ টিকা মানবদেহে প্রয়োগের অনুমতি দেয়া হয়েছে।

তিন কোটি ডোজ টিকা কিনতে গত ৫ নভেম্বর সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার। চুক্তি অনুযায়ী, প্রতি মাসে টিকার ৫০ লাখ ডোজ করে পাঠানোর কথা সেরাম ইনস্টিটিউটের। এর আগে ভারত সরকারের কাছ থেকে সহায়তার নিদর্শন হিসাবে একই টিকার ২০ লাখ ডোজ পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য