,

করোনামুক্ত হয়েছেন জিএম কাদের

news-image

অনলাইন ডেস্ক : করোনামুক্ত হয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। মঙ্গলবার তার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে।

জিএম কাদেরের ব্যক্তিগত চিকিৎসক ও পার্টির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান আকাশ যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে জাতীয় পার্টি চেয়ারম্যানের করোনা টেস্টের ফলাফল নেগেটিভ হওয়ার কথা জানিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে তার প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী জানান, গত ১২ জানুয়ারি জাতীয় পার্টি চেয়ারম্যানের করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছিল। তার কোনো নেতিবাচক উপসর্গ ছিল না। চিকিৎসকের পরামর্শে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন। করোনা পজিটিভ হওয়ার পর থেকেই রাজধানীসহ সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। তার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন হয়েছে দেশের বাইরেও।

প্রেস বিজ্ঞপ্তিতে খন্দকার দেলোয়ার জালালী আরও জানান, জাতীয় পার্টি চেয়ারম্যানের করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসার খবরে নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে। তারা সমাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত পোস্ট দিয়ে মহান আল্লাহর দরবারে শোকরিয়া প্রকাশ করেছেন। সুস্থতা কামনায় যারা দোয়া করেছেন, চিকিৎসা সহায়তা দিয়েছেন এবং নিয়মিত সাহস জুগিয়েছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জিএম কাদের।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য