,

দেশে প্রায় ৫ লাখ গাড়ি ফিটনেসবিহীন : সেতুমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : দেশে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা চার লাখ ৮১ হাজার ২৯টি। এ অবস্থায় মালিকদের এসএমএসের মাধ্যমে ফিটনেস করার ওপর জোর দেয়া, সার্কেল অফিস থেকে নবায়ন ব্যবস্থার পাশাপাশি ফিটনেসবিহীন গাড়ি চালালে অর্থদণ্ড, কারাদণ্ড ও ডাম্পিংসহ নানামুখী ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার সকালে জাতীয় সংসদে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এটি প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

পদ্মাসেতু নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আগামী জুনের মধ্যে পদ্মাসেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে। বৈশ্বিক মহামারির কারণে মেগা প্রকল্প পদ্মাসেতুর কাজ কিছুটা ব্যাহত হওয়ার কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, কাজের অগ্রগতি কিছুটা ব্যাহত হলেও থেমে থাকেনি। অন্য সময় রাত-দিন কাজ হলেও করোনাভাইরাসের কারণে রাতে কাজ বন্ধ ছিল। এসময় কিছু বিদেশি প্রকৌশলী ও পরামর্শক এবং দেশীয় এক হাজার শ্রমিক চলে যাওয়ায় কাজের গতি কমে যায়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য