,

মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি-রফতানির প্রবণতা কমেছে : অর্থমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, শুল্ক ব্যবস্থাপনা আধুনিক হওয়ায় মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি-রফতানির প্রবণতা এখন কমে এসেছে। তবে শুল্ক পদ্ধতিকে আরও আধুনিকায়নে বন্দরগুলোতে স্ক্যানার মেশিনের সংখ্যা বাড়ানো জরুরি।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন সভাকক্ষে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত সেমিনার ও ডব্লিউসিও সার্টিফিকেট অব মেরিট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো.রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম, এনবিআরের সদস্য খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান, মো. আলমগীর হোসেন, আব্দুল মান্নান সিকদার ও মাসুদ সাদিক বক্তব্য দেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআরের সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) সৈয়দ গোলাম কিবরিয়া।

অর্থমন্ত্রী বলেন, আমদানি-রফতানি বাণিজ্য অধিক নিরাপদ ও ব্যবসা সহজীকরণে বন্দরের শুল্ক ব্যবস্থাকে পুরোপুরি অটোমেশন করা জরুরি। তাহলে মিথ্যা ঘোষণা দিয়ে কেউ পণ্য আমদানি-রফতানির সুযোগ পাবে না। কাজগপত্র বা ডকুমেন্টস যাছাই করা সহজ হবে।

তিনি বলেন, শিপমেন্টগুলোতে আমদানি-রফতানি পণ্যের ঘোষণা যদি ঠিকমতো যাছাই করা যায়, তাহলে রাজস্ব আয় যেমন বাড়বে তেমনি ব্যবসার পরিবেশ আরও সহজ হবে। একইসাথে সামগ্রিক অর্থনীতি লাভবান হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য