,

ব্রাহ্মণবাড়িয়ায় নদীর তীরে অবৈধ স্হাপনা উচ্ছেদে টানা অভিযান

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর তীর দখল করে গড়ে উঠা বিপুল সংখ্যক অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমে  বিআইডব্লিউটিএ। টানা দুই দিনব্যাপী উচ্ছেদ অভিযানে পাকা ভবনসহ প্রায় দেড়শ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন বিআইডব্লিউটিএ। অভিযান পরিচালনাকালে মেঘনা নদীর তীর দখল করে গড়ে উঠা পাকা ভবনসহ ছোট বড় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিআইডব্লিউটিএ’র নিবার্হী ম্যাজিস্টেট মাহবুব জামিলের উপস্থিতে বিপুল পরিমাণ পুলিশ এবং বিআইডব্লিউটিএ’র নিরাপত্তা বাহিনী পরিচালনা করেন এই অভিযান।
এর আগে গত রোববারও অনুরূপ উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ। সেদিনও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। দুই দিনের অভিযানে উচ্ছেদ করা হয় মেঘনা তীর দখল করে গড়ে তোলা প্রায় দেড়শ’ অবৈধ স্থাপনা।
বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক ও আশুগঞ্জ নদী বন্দরের কর্মকতা শহিদ উল্লাহ্  জানান, ‘বারবার নিষেজ্ঞার পরও নদী দখল-দূষণ থামছিল না। নদী রক্ষায় বিআইডব্লিউটিএ’র নেতৃত্বে গত রোববার থেকে দুই দিনব্যাপী অভিযান চালানো হয়। টানা দু’দিনের অভিযানে অন্তত ১৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসব স্থাপনা উচ্ছেদ করে নদীর তীরে পায়ে হাঁটার রাস্তা নির্মাণের পরিকল্পনা নেয়া হবে।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের