,

চট্টগ্রামে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাব-পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে ২৫ প্লাটুন বিজিবিচট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাব-পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে ২৫ প্লাটুন বিজিবি। গতকাল সোমবার বিকেল থেকে নগরীর বিভিন্ন এলাকায় টহল শুরু করে বিজিবি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আকতার বলেন, ‘সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা ২৫ জানুয়ারি বিকেল থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় তারা মাঠ পর্যায়ে কাজ করবেন।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)র বিশেষ শাখার উপ-পুলিশ কমিশনার আব্দুল ওয়ারিশ জানান, ভোট উপলক্ষে সিএমপির আট হাজার পুলিশ মাঠে রয়েছে।

সিএমপি’র পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও তার সহকারীগণের ভোট কেন্দ্রে নিরাপদে আসা যাওয়া, ভোট কেন্দ্রের মালামাল আনা নেওয়া এবং সংখ্যালঘু সম্প্রদায়সহ নগরীর সকল ভোটারগণ যাতে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য নিরাপত্তা মূলক সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নদী এলাকার নিরাপত্তার জন্য পুলিশের নৌ-টহল এবং পোশাকি পুলিশকে সহযোগিতা করার জন্য সাদা পোশাকেও পুলিশ মোতায়েন থাকবে। নগরীতে টহল পুলিশের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থান সমূহে পুলিশ চেকপোস্টসহ বিভিন্ন স্থানে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। যেকোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য কাউন্টার টেরোরিজম, সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত থাকবে।

উল্লেখ্য, আজ সোমবার দিবাগত মধ্যরাত থেকে চসিক নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য