শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরের মাঠে চার দিনেই শ্রীলংকাকে হারাল ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : গলে সিরিজের দুই টেস্টের চিত্রনাট্যে অনেক অমিল থাকলেও শেষ অঙ্কটা মিলে গেল। প্রথম টেস্টে প্রথম ইনিংসের ব্যর্থতায় শ্রীলংকা হেরেছিল সাত উইকেটে। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৩৭ রানের লিড পেয়েও দ্বিতীয় ইনিংসের ব্যর্থতায় চার দিনেই হার মানতে হলো স্বাগতিকদের।

সোমবার গল টেস্টের ঘটনাবহুল চতুর্থ দিনে শ্রীলংকাকে ছয় উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড।

দক্ষিণ আফ্রিকা সফরে হোয়াইটওয়াশ হওয়া লংকানরা নিজেদের দুর্গ গলেও ধবলধোলাইয়ের গ্লানি এড়াতে পারল না। স্পিন স্বর্গে স্পিনেই হয়েছে তাদের সর্বনাশ। ইংল্যান্ডের দুই স্পিনার ডম বেস ও জ্যাক লিচের দাপটে শ্রীলংকার দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ১২৬ রানে।

চতুর্থ ইনিংসে ১৬৪ রানের লক্ষ্য তাড়ায় ৮৯ রানে চার উইকেট হারিয়ে ইংল্যান্ডও পড়েছিল বিপদে। কিন্তু পঞ্চম উইকেটে ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে স্বাগতিকদের হতাশায় ডুবিয়ে শেষ বিকালে দলকে জয়ের ঠিকানায় পৌঁছে দেন ডম সিবলি ও জস বাটলার। একদম বিপরীত মেজাজের ব্যাটিংয়ে সিবলি ৫৬ (১৪৪ বলে) ও বাটলার ৪৬ রানে (৪৮ বলে) অপরাজিত থাকেন।

প্রথম ইনিংসে সাত উইকেট নেওয়া লংকান স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া দ্বিতীয় ইনিংসে পেয়েছেন তিন উইকেট। কিন্তু ম্যাচে তার প্রথম ১০ উইকেট শেষ পর্যন্ত বিফলে গেছে। প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় টেস্টে ১৮৬ রানের আরেকটি অনবদ্য ইনিংস খেলে ম্যাচ ও সিরিজসেরা ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ভারত সফরের অগ্নিপরীক্ষার প্রস্তুতি দারুণই হলো ইংলিশদের।

গলে প্রথম তিনদিনেও শেষ হয়নি দুই দলের প্রথম ইনিংস। সেখানে কাল একদিনেই তিন ইনিংস দেখে ম্যাচের সমাপ্তি। দিনের শুরুতেই শেষ উইকেটে আর পাঁচ রান যোগ করে ৩৪৪ রানে থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস। ৩৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা শ্রীলংকা ৭৮ রান তুলতেই আট উইকেট হারিয়ে বসে। চারটি করে উইকেট ভাগাভাগি করে নেন বেস ও লিচ। দশে নামা এম্বুলদেনিয়া ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে ১২৬ পর্যন্ত নিয়ে যান শ্রীলংকাকে। খণ্ডকালীন স্পিনে শেষ দুই উইকেট নিয়ে ৩৫.৫ ওভারেই স্বাগতিকদের গুটিয়ে দেন রুট।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া