,

লোকাল হিরো তামিম ইকবালের ‘৫০০’

news-image

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবালের জন্ম শহর চট্টগ্রাম। সেই শহরের মাঠ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে ফরম্যাটে ৫শ রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে এই মাইলফলক স্পর্শ করেন লোকাল-বয় তামিম। বাংলাদেশ অধিনায়ক এদিন ৬৪ রানের ইনিংস খেলেন। এই ইনিংস খেলার পথেই বন্দরনগরীর মাঠটিতে ৫শ রান পূর্ণ করেন তামিম।

এই ম্যাচের আগে এই ভেন্যুতে তামিমের রান ছিল ১৪ ম্যাচে ৪৯৭ রান। এদিন বাংলাদেশ ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলে ইনিংসে ৩ রান পূর্ণ করে মাইলফলকে পা রাখেন তিনি।

এই ভেন্যুতে সর্বোচ্চ রানের মালিক তামিম। এখানে ৫টি ফিফটির স্বাদ পাওয়া তামিমের রান এখন ৫৬১।

তামিমের পরই এই ভেন্যুতে সর্বোচ্চ রান ইমরুল কায়েসের। ৯ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ৪২৬ রান করেছেন তিনি।

এই তালিকার তৃতীয়স্থানে রয়েছেন মুশফিকুর রহিম। তার রান ১৭ ম্যাচে ৩টি হাফ-সেঞ্চুরিতে ৪০৪।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক