,

নিজ বাসা থেকে বলিউড অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : সোমবার (২৫ জানুয়ারি) নিজের বাড়ি থেকে রহস্যজনকভাবে উদ্ধার হলো কন্নড় অভিনেত্রী ও প্রাক্তন বিগ বস কন্নড়ের প্রতিযোগী জয়শ্রী রামাইয়ার মরদেহ। এদিন অভিনেত্রীর বেঙ্গালুরুর বাড়িতে ঝুলন্ত অবস্থায় মেলে তার দেহ।

ঘটনার প্রাথমিক তদন্তে স্থানীয় পুলিশ বলছে, অবসাদগ্রস্ত ছিলেন জয়শ্রী। মূলত এর জেরেই রবিবার (২৪ জানুয়ারি) রাতেই ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

জয়শ্রীর ঘনিষ্ঠদের বক্তব্য, বেশ কয়েকদিন ধরে অবসাদে ভুগছিলেন তিনি। অবসাদের জন্য বেঙ্গালুরুর সন্ধ্যা কিরানা আশ্রমে তার চিকিৎসা চলছিল বলেও জানা যায়।

বেঙ্গালুরু পুলিশের তরফে আরো জানা যায়, অভিনেত্রীর মরদেহ আপাতত ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। একই সাথে এই অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ।

মূলত ক্যারিয়ারের ধ্বস নিয়েই দীর্ঘদিন ধরে হতাশায় ছিলেন জয়শ্রী। যার প্রেক্ষিতে গত বছরের জুলাই মাসের ২২ তারিখ নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট দিয়েছিলেন ‘আই কুইট… বিদায় জানালাম এই পৃথিবীকে আর ডিপ্রেশনকে’।

যা নজরে আসতেই হইচই পড়ে গিয়েছিল। তবে পরবর্তীতে পোস্টটি মুছে ফেলেন জয়শ্রী। পাল্টা লেখেন- আমি ঠিক আছি। সকলকে অনেক ভালোবাসা।

২০১৭ সালে ‘উপ্পু হুলি খারা’ ছবির সঙ্গে রুপালি পর্দায় পা রাখেন জয়শ্রী। এছাড়াও ‘ব্ল্যাক’ নামের একটি কন্নড় ছবিতে অভিনয় করেছেন প্রয়াত অভিনেত্রী। সূত্র: হিন্দুস্থান টাইমস।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য