,

ফের কোম্পানীগঞ্জে হরতালের ঘোষণা

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফের হরতালের ঘোষণা দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। সোমবার (২৫ জানুয়ারি) উপজেলার বসুরহাটের রুপালী চত্বরে এক সভায় এ ঘোষণা দেন নবনির্বাচিত পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবদুল কাদের মির্জা।

ঘোষণা অনুযায়ী আগামী রোববার (৩১ জানুয়ারি) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল কর্মসূচি চলবে। হরতাল চলাকালে কোম্পানীগঞ্জ উপজেলায় সব ধরনের যানবাহন ও ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সভা শেষে আবদুল কাদের মির্জা গণমাধ্যমকর্মীদের বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তির পর দলীয় হাইকমান্ড কোনো ধরনের ব্যবস্থা না নেয়ায় এ কর্মসূচি দেয়া হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করবে।

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল উপস্থিত ছিলেন।

এর আগে একই দাবিতে (২৪ জানুয়ারি) আধাবেলা হরতালের ডাক দেয় উপজেলা আওয়ামী লীগ। পরে তা প্রত্যাহার করা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লাইভে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘রাজাকার পরিবারের সন্তান’ বলে আখ্যায়িত করেন। কয়েক দিনের মধ্যে এসব নিয়ে কথা বলা শুরু করবেন বলে হুমকি দেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য