,

আরও ১৮ মৃত্যু, শনাক্ত ৬০২

news-image

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৮ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ৮ হাজার ৪১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৬০২ জন, এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫ লাখ ৩২ হাজার ৪০১ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬৬ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৬ হাজার ৩৭৯ জন।সোমবার (২৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৮১০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৮২৯টি। এখন পর্যন্ত ৩৫ লাখ ৭০ হাজার ৩৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ০৬ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হর ৮৯ দশমিক ৫৯ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫১ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ৩ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৬ হাজার ৯৫ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৯৪৬ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১২ জন,  ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ২ জন এবং  ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১৮ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য