শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ চট্টগ্রামের রাস্তায় নামবেন ফেরদৌস-পূর্ণিমা

news-image

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক ফেরদৌস দুই বাংলায় তুমুল জনপ্রিয়, আর দিলারা হানিফ পূর্ণিমা- যার মুখছচ্ছবি দুই প্রজন্মের হৃদয় সমুদ্রে এখনো বেতাল ঢেউ তোলে। আজ সমুদ্র তীরবর্তী শহর চট্টগ্রামের মানুষের হৃদয়ে ঝড় তুলতে পারেন এই জুটি। না কোনো মঞ্চে ঝড় তুলবেন না। চট্টগ্রামের রাস্তায় নামবেন ফেরদৌস ও পূর্ণিমা। আজ সোমবার সকাল ৭ টার ফ্লাইটে দুজনই চট্টগ্রাম পৌঁছেছেন। কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক ফেরদৌস নিজেই।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন গতকাল ৯ জন শোবিজ তারকা। এরমধ্যে ৪ জন গতকাল রবিবার ফিরে এসেছেন। আজ এই বহরে যুক্ত হলেন ফেরদৌস ও পূর্ণিমা।

চিত্রনায়ক ফেরদৌস কালের কণ্ঠকে বলেন, ‘আমরা সকাল ৭ টার ফ্লাইটে চট্টগ্রামে এসেছি। এখানে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর প্রচারণায় অংশ নেব। প্রেসক্লাব থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত চষে বেড়াবো আজ। আওয়ামী লীগকে প্রার্থীকে জেতাতে আমরা ভোটারদের মাঝে এসেছি।’

জানা গেছে, নির্বাচনী প্রচারণা শেষে আজ রাতেই ফেরদৌস ও পূর্ণিমা ঢাকা ফিরবেন। এদিকে, রবিবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে উড়াল দেন চিত্রনায়ক রিয়াজ, সাইমন সাদিক, মাহিয়া মাহি, অপু বিশ্বাস, তানভিন সুইটি, মীর সাব্বির, বিজরী বরকুতুল্লাহ, তারিন জাহান ও অরুনা বিশ্বাস।

নির্বাচনী প্রচারণায় তারকাদের অংশ নেওয়া প্রসঙ্গে চিত্রনায়ক সাইমন সাদিক কালের কণ্ঠকে বলেন, ‘আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা সেল থেকে আমাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আমাদের প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছি। ইনশাল্লাহ আমাদের এই পরিশ্রমের ফল আসবেই।’

তবে গতকাল সন্ধ্যায় ফিরে আসেব ঢাকায় মাহিয়া মাহি, অপু বিশ্বাস ও মীর সাব্বির ও তারিন। আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মুহূর্তে চট্টগ্রাম নির্বাচনী নগরীতে পরিণত হয়েছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ