,

সুস্থদেরই ভ্যাকসিন দেওয়া নিশ্চিত করার সুপারিশ সংসদীয় কমিটির

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা ভ্যাকসিন গ্রহণে ইতিবাচক প্রচার বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ বিষয়ে জনগণের আস্থা অর্জনে দেশীয় ওষুধ কোম্পানির মাধ্যমে করোনা ভ্যাকসিন তৈরির পদক্ষেপ নেয়ার আহ্বান করেছে সংসদীয় কমিটি।

রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে বলা হয়, অনেকে করোনাভ্যাকসিন নিতে চান না। অনেকের মধ্যে আস্থা সংকট বিরাজ করছে। এ অবস্থাটা কাটাতে বেশি বেশি করে ভ্যাকসিনের ইতিবাচক দিকগুলো প্রচার করতে হবে। পাশাপাশি যারা সুস্থ তাদেরই যেন ভ্যাকসিন দেওয়া হয় সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

বৈঠক শেষে কমিটির সদস্য সৈয়দা জাকিয়া নূর জানান, বৈঠকে ‘শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-খুলনা, বিল, ২০২১’ পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদান এবং করোনা ভ্যাকসিন সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। এ ছাড়া, করোনা ভ্যাকসিনের টিকা গ্রহণে দেশের মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রচার-প্রচারণা বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ ব্যাপারে আস্থা অর্জনে দেশীয় ওষুধ কোম্পানির মাধ্যমে করোনা ভ্যাকসিন তৈরির পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৈঠকে জাতীয় সংসদে উত্থাপিত ‘শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-খুলনা, বিল, ২০২১’ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয় এবং কতিপয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের পর বিলটি জাতীয় সংসদে পাশের উদ্দেশ্যে সংশোধিত আকারে সংসদে রিপোর্ট প্রদানের জন্য কমিটি সুপারিশ করে।

কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, আ.ফ.ম রুহুল হক, মুহিবুর রহমান মানিক, মো. মনসুর রহমান, মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নূর, রাহ্গির আলমাহি এরশাদ এবং মো. আমিরুল আলম মিলন বৈঠকে অংশ নেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য