,

পি কে হালদারের সহযোগী উজ্জ্বল-রাশেদুল গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) অর্থ আত্মসাতের মামলা তদন্তে পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী ও ইন্টারন‌্যাশনাল লিজিংয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাশেদুল হককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার দুপুরে এ দুজনকে গ্রেপ্তার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও পরিচালক প্রণব ভট্টাচার্য।

প্রণব জানান, পিপলস লিজিংয়ের সাবেক কর্ণধার কানাডায় পলাতক পি কে হালদারকে অর্থ আত্মসাৎ বা পাচারে সহযোগিতা করেছেন উজ্জ্বল নন্দী ও রাশেদুল হক। তাদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

সম্প্রতি বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান পিপলস লিজিংয়ের বিরুদ্ধে ব্যাপক অর্থ কেলেঙ্কারির অভিযোগ ওঠে। এর প্রধান হোতা পি কে হালদার। তিনি প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়েছেন। তাকে অর্থ আত্মসাৎ ও পাচারে সহযোগিতা করেছে, এমন ৭৮ জনের নাম জানতে পেরেছে দুদক। পিকে হালদারকে অর্থ আত্মসাতে সহযোগিতার অভিযোগে তার বান্ধবী অবন্তিকা বড়াল, একজন আইনজীবী ও তার মেয়েসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে দুদক। পি কে হালদার বিদেশে পলাতক থাকায় বাংলাদেশ পুলিশের অনুরোধে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য