বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রেলে যুক্ত হবে অ্যাম্বুলেন্স সেবা : রেলমন্ত্রী

news-image

পঞ্চগড় প্রতিনিধি : রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলের সেবা সম্প্রসারণে কাজ করছে সরকার। রোগী পরিবহনের জন্য শিগগিরই দেশের রেলবহরে যুক্ত হবে অ্যাম্বুলেন্স সেবা। অ্যাম্বুলেন্স রেলের মাধ্যমে এয়ার অ্যাম্বুলেন্সের মতো রোগীরা খুব সহজে হাসপাতালে যেতে পারবেন।

রোববার দুপুরে লালমনিরহাট রেলওয়ে বিভাগের আয়োজনে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশনে অত্যাধুনিক লাগেজ ভ্যানে কৃষিজাত পণ্য পরিবহন সংক্রান্ত এক অংশীজন সভায় রেলমন্ত্রী এসব কথা বলেন।

রোববার দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশনে অত্যাধুনিক লাগেজ ভ্যানে কৃষিজাত পণ্য পরিবহন সংক্রান্ত এক অংশীজন সভায় বক্তব্য রাখেন রেলমন্ত্রী-সমকাল

রেলমন্ত্রী বলেন, পণ্য পরিবহনের জন্য অত্যাধুনিক ২০০ লাগেজ ভ্যান আমদানি করা হচ্ছে। এর মাধ্যমে ব্যবসায়ীরা প্রান্তিক এলাকা থেকে সহজেই তাদের কৃষিজসহ বিভিন্ন পণ্য রেলে পরিবহন করতে পারবেন। এজন্য এজেন্ট নিয়োগ করা হবে। তাদের কাজ হবে পণ্যগুলো সঠিকভাবে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া।

মন্ত্রী আরও বলেন, সরকার সড়ক, নৌ, বিমান ও রেল পরিবহনকে সমানভাবে জনগণের ব্যবহার উপযোগী করার জন্য কাজ করে যাচ্ছে। মানুষ রেলে খুব সাশ্রয় ও নিরাপদে যাতায়াত করতে পারে। আমাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী রয়েছে। তাই মানুষ সড়ক পথের চেয়ে এখন রেলে বেশি যাতায়াত করতে স্বাচ্ছন্দবোধ করে।

বাংলাদেশ রেলওয়ে রাজশাহী (পশ্চিমাঞ্চল) এর মহাব্যাবস্থাপক মিহির কান্তি গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক মো শামছুজামান, প্রকল্প পরিচালক মো মিজানুর রহমান, পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী