সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া মেয়র পদে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন সিরাজুল ইসলাম 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন সম্ভাব্য মেয়র প্রার্থী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম সিরাজ।
রবিবার সকালে শহরের ফুলবাড়িয়া কনভেনশন হল সংলগ্ন বিএনপির কার্যালয়ে জেলা
বিএনপির আহ্বায়ক মোঃ জিল্লুর রহমানের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম নেন।
এ সময় তিনি বলেন, আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আমি সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছি। আমি আশা করি দলের প্রতি আমার ত্যাগ বিবেচনায় দল আমার অংশগ্রহনকে সুবিবেচনায় নিবেন।
তবে আমি দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। দলের সর্বোচ্চ ফোরাম যে সিদ্ধান্ত নেবে আমি তাই মেনে নেব। এবং দল যাকে মনোনীত করবে আমি তার পক্ষেই নিবেদিত হয়ে কাজ করব। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজম, পৌর বিএনপির
আহ্বায়ক জসীম উদ্দিন রিপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নিয়ামুল হুদা, আসাদুজ্জামান শাহীন, মোঃ সালাউদ্দিন প্রমূখসহ জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসবক দলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রƒয়ারি ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস