,

যে কারণে সোনাক্ষী নিজের কেনা বিলাসবহুল ফ্ল্যাটে উঠছেন না

news-image

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের বান্দ্রায় চার কামরার একটি ফ্ল্যাট কিনেছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বয়স ৩০ পেরনোর আগেই নিজের জন্য আলাদা ফ্লাট কিনবেন বলে তার পরিকল্পনা ছিল। তবে সেই ডেডলাইনের দুই বছর পর অর্থাৎ ৩২-এ এসে তার সেই ‘স্বপ্নপূরণ’ হলো।

নতুন ফ্লাট কিনলেও আপাতত তিনি পরিবারের সঙ্গেই অর্থাৎ ‘রামায়ণে’ থাকছেন। ২০২০-র নভেম্বর মাসে সেখানে নিজের ফ্লোরটিকে নতুন করে সাজিয়েছিলেন তিনি। সবার সঙ্গে মিলমিশে থাকার মধ্যেই আনন্দ খুঁজে পান অভিনেত্রী। এই কারণে নিজের কেনা বিলাসবহুল ফ্ল্যাটে উঠছেন না অভিনেত্রী।

সোনাক্ষী বলেন, ‘এখনই নতুন বাড়িতে গিয়ে থাকব না। ওটা কিনেছি নিজের স্বপ্ন পূরণের জন্য। পাশাপাশি টাকা বিনিয়োগেরও ভালো উপায় এটি।’
নিজের নতুন ফ্ল্যাট সাজানোর দায়িত্ব ইন্টিরিয়র ডিজাইনার রুপিন সূচককে দিয়েছিলেন সোনাক্ষী। নিজের ইনস্টাগ্রামে সেখানকার কিছু ছবি পোস্ট করেছেন তিনি।

ফ্ল্যাট কেনার আগে সোনাক্ষী বলেছিলেন, “আমি অনেক দিন ধরে ব্যক্তিগত একটা জায়গা তৈরির কথা ভাবছিলাম। যারা আমার মতো পরিবারের সঙ্গে থাকেন, তারা এই বিষয়টা বুঝবেন। ওই বাড়িতেও আমার নিজস্ব ঘর ছিল, কিন্তু সম্পূর্ণ একটি ফ্লোর নিজের মতো করে সাজিয়ে তোলাটা আমার অনেক দিনের শখ ছিল।”

সূত্র: আনন্দবাজার

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য