,

সারা আলি খান মালদ্বীপে উষ্ণতা ছড়াচ্ছেন

news-image

বিনোদন ডেস্ক : করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই ছুটি কাটানোর জন্য মালদ্বীপকেই বেছে নিয়েছেন বলিউডের এক ঝাঁক তারকা। বলা যায়, বলিউডের এখন অন্যতম প্রিয় ডেস্টিনেশন মালদ্বীপ। শান্ত, নিরিবিলি মালদ্বীপকেই ছুটি কাটানোর জন্য বেছে নিচ্ছেন তারকারা। এবার সেখানে হাজির নবাবকন্যা খ্যাত বলিউড অভিনেত্রী সারা আলী খান। সঙ্গে মা অমৃতা সিং ও ভাই ইব্রাহিম আলী খান।

এরইমধ্যে বলিউডের অন্যান্য তারকাদের মতো সারাও তার ছুটি কাটানোর মুহূর্তের ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মালদ্বীপ সফরের টুকিটাকি ধরা পড়েছে তার ইনস্টাগ্রামে।

ফ্লোরাল মনোকিনিতে উষ্ণতা ছড়াচ্ছেন এই অভিনেত্রী। নির্জন দ্বীপে সমুদ্রের ধারে একা দাঁড়িয়ে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। নো মেকআপ লুকে ছবিতে ধরা দিয়েছেন তিনি।

কখনো মাল্টি কালার পোশাকে বিচ লুকে ফ্যাশানিস্তা সারা। টোনড ফিগার শো অফ করতে দেখা যায় তাকে। আবার কখনো রৌদ্রজ্জ্বল আকাশের নীচে, দূর দূরান্ত পর্যন্ত সমুদ্রের নীল জল। ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তুলতে দেখা গেছে সারাকে।

এদিকে বেড়াতে গিয়েও নায়িকার শরীরচর্চা থেমে নেই। শুধুমাত্র একটা দড়ি ধরে শূন্যে ভাসছেন সারা। সেন্ট রেজিস মালদ্বীপ ভবমুলি রিসর্টে ইয়োগা করতে দেখা গেল তাকে।

কালো ক্রপ টপ ও ইয়োগা পোশাকে দড়িতে উল্টো হয়ে ঝুলছেন সারা। নিখুঁত এরিয়াল ইয়োগায় মগ্ন অভিনেত্রী। শূন্যে ভাসছে তার শরীর। সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। যা রীতিমতো এখন ভাইরাল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য