,

মারা গেছেন প্রখ্যাত টকশো উপস্থাপক ল্যারি কিং

news-image

অনলাইন ডেস্ক : প্রখ্যাত টক শো উপস্থাপক ল্যারি কিং করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

ল্যারি কিং মার্কিন গণমাধ্যম সিএনএন এর সঞ্চালক হিসেবে অসংখ্য সাক্ষাৎকার ও সংবেদনশীল কৌতুকের জন্য আইকনে পরিণত হয়েছিলেন। তিনি বাংলাদেশেও জনপ্রিয়।

তার ছেলে চেঁয়্যান্স পিতার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, শনিবার সকালে ল্যারি কিং মারা যান।

কিংয়ের পারিবারিক সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে ল্যারি কিং লস অ্যাঞ্জেলেসের সিডার সিনাই মেডিকেল সেন্টারে ভর্তি হন। এর আগে কিংয়ের বেশ কয়েকবার হার্ট অ্যাটাক হয়েছিল এবং ১৯৮৭ সালে তার বাইপাস সার্জারি হয়।

২০১৭ সালে কিংয়ের ফুসফুস ক্যানসার ধরা পড়ে। সে সময় তার অপারেশন হয়েছিল। নিজের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তিনি দাতব্য প্রতিষ্ঠান ল্যারি কিং কার্ডিয়াক ফাউন্ডেশন গড়ে তোলেন।

ল্যারি কিং সিএনএনে ২৫ বছরেরও বেশি সময় ধরে “ল্যারি কিং লাইভ” সঞ্চালনা করেছেন। সে সময় তার অনুষ্ঠানের প্রেসিডেন্ট প্রার্থী, তারকা ও খেলোয়াড়সহ স্বনামধন্য ব্যক্তিরা যোগ দিতেন। অনুষ্ঠানটির ৬ হাজারেরও বেশি পর্বের পর ২০১০ সালে ল্যারি কিং অবসর নেন।

তবে বছর দুয়েক পর তিনি ওরা টিভিতে ‘ল্যারি কিং নাউ’ অনুষ্ঠানের মাধ্যমে আবার টকশোতে ফিরে আসেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য