,

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ৪ জনের মৃত্যু

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ থেকে ৬৫ কিলোমিটার দূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ৪ জনের মরদেহ ও ১৩ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। এতে এখনো পর্যন্ত আরও ৯ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ডের ২টি এবং নৌবাহিনীর ৩টি জাহাজ অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

শনিবার (২৩ জানুয়ারি) ভোরে সেন্টমার্টিন দ্বীপ থেকে ৬৫ কিলোমিটার দূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট আরিফুজ্জামান রনি জানিয়েছেন, শনিবার ভোরে সেন্টমার্টিন দ্বীপ থেকে ৬৫ কিলোমিটার দূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এ ট্রলার ডুবির ঘটনাটি ঘটেছে।

আরিফুজ্জামান বলেন, ভোরে ঘন কুয়াশায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হলে এফবি যানযাবিল চুমকেন নামের মাছ ধরার একটি ট্রলার ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ডের শ্যামল বাংলা ও মনসুর আলী নামে ২টি জাহাজ জেলেদের উদ্ধারে অভিযানে যায়। এছাড়াও সমুদ্র অভিযান ও নিমূলসহ ৩টি জাহাজ উদ্ধার অভিযান চালাচ্ছে।

তিনি বলেন, বিকেল ৫টা পর্যন্ত উদ্ধার অভিযানে ৪ জনকে মৃত এবং ১৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে আরো ৯ জন।

নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে অভিযান অব্যাহত রেখেছে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

আরিফুজ্জামান বলেন, মৃত ও জীবিত উদ্ধার হওয়াদের নৌবাহিনীর চট্টগ্রামের ঘাঁটিতে নেওয়া হবে। সেখানে গণমাধ্যমকর্মীদের কাছে ঘটনার ব্যাপারে ব্রিফিং করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য