,

হরতাল প্রত্যাহার করলেন কাদের মির্জা

news-image

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে বহিষ্কারের দাবিতে কোম্পানীগঞ্জ উপজেলায় ডাকা রোববারের আধাবেলা হরতাল প্রত্যাহার করা হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুরোধে এই হরতাল প্রত্যাহার করেন তার ছোট ভাই বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে পৌর বঙ্গবন্ধু চত্বরে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোটভাই আবদুল কাদের মির্জা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে এই আধাবেলা হরতালের ডাক দেন।

রোববার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতালের ঘোষণা দেয়া হয়েছিল।

উল্লেখ্য, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বৃহস্পতিবার গভীর রাতে নিজের ফেসবুকে লাইভে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদেরকে ‘রাজাকার ফ্যামিলির লোক’ বলে কটূক্তি করেন।

এর প্রতিবাদে এমপি একরাম চৌধুরীর বহিষ্কার ও বিচার দাবিতে ওবায়দুল কাদেরের নিজ এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হাজার হাজার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী লাগাতার বিক্ষোভে অংশ নেয়। এর নেতৃত্ব দিচ্ছেন বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য