,

বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি ৯ ঘণ্টা পর চলাচল শুরু

news-image

মাদারীপুর প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে শনিবার সকাল সাড়ে ১০টায় ফেরি চলাচল শুরু হয়েছে।

এর আগে শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসির ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, মধ্যরাতের দিকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে নৌরুটের দিকনির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে আসে। পদ্মানদীতে দিকনির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো।

দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। এ সময় চলাচলরত বেশ কয়েকটি ফেরি পদ্মানদীর বিভিন্ন স্থানে নোঙর করে রাখা হয়। এবং সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কাটতে থাকলে ফেরি চলাচল শুরু করা হয়।

এছাড়াও ভোর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ ছিল তবে হালকা কুয়াশা থাকা অবস্থায় লঞ্চ ও স্পিডবোট চালু করা হয়েছে বলে ঘাট সূত্রে জানা গেছে।

বিআইডব্লিউটিসি’র ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়ে ছিল। সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু করা হয়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের