,

বাংলাদেশে চুক্তির টিকা শিগগিরই আসবে : ভারত

news-image

অনলাইন ডেস্ক : ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী কভিড-১৯ টিকা কোভিশিল্ডের প্রথম চালান খুব শিগগিরই পাচ্ছে বাংলাদেশ। শুক্রবার দেশটি বাণিজ্যিকভাবে টিকা রপ্তানির অনুমোদন দিয়েছে।

ভারতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এ দিন সন্ধ্যায় দিল্লিতে বলেন, চুক্তি অনুযায়ী পর্যায়ক্রমে আগামী সপ্তাহ ও মাস থেকে বন্ধুপ্রতিম বাংলাদেশ, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, মরক্কো ও মিয়ানমারে টিকা সরবরাহ করবে ভারত।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রশ্নের জবাবে শ্রীবাস্তব বলেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে প্রয়োজনীয় সংখ্যক টিকা রেখে চুক্তি অনুযায়ী পর্যায়ক্রমে এ সকল দেশে সরবরাহ করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে বলেন, জিটুজি, জিটুবি এবং বিটুবি ভিত্তিতে টিকা দেশগুলোতে সরবরাহ করা হবে।

পাকিস্তান টিকার জন্য অনুরোধ করেছে কি-না জানতে চাইলে সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, দেশটি জিটুজি ভিত্তিতে ভ্যাকসিন পেতে ভারতের কাছে কোন আবেদন করেছে কি-না, সেটি তার জানা নেই।

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোকে করোনা ভ্যাকসিন দিয়ে সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশকে ২০ লাখ, নেপালকে ১০ লাখ, ভুটানকে দেড় লাখ ও মালদ্বীপকে ১ লাখ ডোজ ভ্যাকসিন পাঠানো হয়েছে।

পাশাপাশি প্রতিশ্রুতি অনুযায়ী মিয়ানমারকে ১৫ লাখ ডোজ দেওয়া হচ্ছে।

ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিশ্রুতি অনুযায়ী তার দেশ শুক্রবার থেকে বাণিজ্যিক ভিত্তিতে করোনা টিকা সরবরাহ কার্যক্রম শুরু করেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য