,

বান্ধবীর সঙ্গে ছেলের ছবি পোস্ট, শ্রাবন্তীকে নিয়ে বিদ্রুপ

news-image

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী শ্রাবন্তীর তৃতীয় সংসার ভাঙার গুঞ্জনের মধ্যে আলোচনায় তার পুত্র অভিমন্যুর প্রেমের সম্পর্ক। অভিমন্যু নিজেই তার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে এ খবর জানান। দামিনি ঘোষ নামে একজন উঠতি মডেলের সঙ্গে প্রেম করছেন অভিমন্যু।

এদিকে দামিনি ঘোষকে নিয়ে রাজস্থানে বেড়াতে গিয়েছিলেন অভিমন্যু। কোনোরকম রাখঢাক না করে ‘ট্রাভেল ডায়েরিজ’ থেকে প্রেমিকার সঙ্গে তোলা ঘনিষ্ঠ একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। ক্যাপশনে লিখেন-‘আমার সাম্রাজের রানী।’ এতে দামিনি মন্তব্য করেন-‘জান।’। বিষয়টি নেটিজেনদের নজড়ে আসতেই শুরু হয় বিতর্ক। ছেলের জন্য শ্রাবন্তীকে কটাক্ষ করতেও ছাড়েননি নেটিজেনরা।

একজন লিখেছেন- ‘মা-ছেলে যে আর কত হাসাবে।’ আরেকজন লিখেছেন-‘নতুন সম্পর্কে জড়ানোর জন্য মা-ছেলে একেবারে রেডি।’ পরে ইনস্টাগ্রাম থেকে ছবিটি পরিবর্তন করে অভিমন্যু তার নিজের একটি ছবি পোস্ট করেন।

২০০৩ সালে প্রথম পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান অভিমন্যু। পরবর্তীতে রাজীবের সঙ্গে ছাড়াছাড়ি হয় শ্রাবন্তীর। এরপর অভিমন্যু মায়ের কাছেই বড় হয়েছেন। ছেলের সঙ্গে শ্রাবন্তীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য