,

মার্কিন সেনাদের কাছে ক্ষমা চাইলেন বাইডেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সেনাদের কাছে ক্ষমা চেয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ‘ক্যাপিটল হিলে’ নিরাপত্তায় নিয়োজিত সেনাদের অনেকেই গাড়ি পার্কিংয়ের জায়গায় ঘুমিয়ে পড়ার কিছু ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এর জেরেই ক্ষমা চাইলেন বাইডেন। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ হাজারের বেশি সেনা সদস্য মার্কিন ক্যাপিটলে মোতায়েন করা হয়েছিল। চলতি মাসের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের তাণ্ডবের ঘটনায় ওয়াশিংটন ডিসিতে তাদের মোতায়েন করে রাখা হয়।
জো বাইডেনের শপথগ্রহণকে কেন্দ্র করে ওই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য সেনাদের আগে থেকেই মোতায়েন রাখা হয়েছিল। তাদেরই অনেকেই ক্লান্ত হয়ে গাড়ি পার্কিংয়ের জায়গায় শুয়ে থেকে জিরিয়ে নেন।

গত বৃহস্পতিবার ছড়িয়ে যাওয়া কিছু ছবিতে দেখা যায়, সেনা সদস্যরা গাড়ি পার্কিংয়ের জায়গায় শুয়ে আছেন। এই পরিস্থিতি রাজনীতিবিদদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে এবং কিছু রাজ্যের গভর্নর এই বিতর্কের কারণে সেনা প্রত্যাহার করেছেন।

এ ঘটনার জেরে প্রেসিডেন্ট জো বাইডেন ন্যাশনাল গার্ডের প্রধানকে গতকাল শুক্রবার ফোন করে দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে করণীয় সম্পর্কে জানতে চেয়েছেন।

এছাড়া মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন সেনাদের সঙ্গে সাক্ষাৎ করে ব্যক্তিগতভাবে তাদের ধন্যবাদ দিয়েছেন। তিনি বলেছেন, আমাকে এবং আমার পরিবারকে নিরাপদ রাখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য