,

৫ মাসে ৩১ বার করোনা পজিটিভ!

news-image

অনলাইন ডেস্ক : ভারতে পাঁচ মাস আগে প্রথমবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এখনও পর্যন্ত ৩১ বার কোভিড পজিটিভ হয়েছেন সারদা এক নারী। বর্তমানে রাজস্থানের ভরতপুরের আরবিএম হাসপাতালে চিকিৎসা চলছে ওই নারীর।

গত বছর ২০ আগস্ট ওই নারীর প্রথমবার কোভিড টেস্ট হয়। তখন তিনি কোভিড পজিটিভ হন। তারপরেই তাকে ভর্তি করা হয় আরবিএম হাসপাতালে।

ভারতীয় গণমাধ্যম জানায়, ভরতপুরের আপনা ঘর আশ্রম-এ ওই নারী এসেছিলেন বাজহেরা গ্রাম থেকে। সেখানে করোনা টেস্ট করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে। পরে তাকে ভর্তি করা হয় রাজস্থানের আরবিএম হাসপাতালে। পরে আশ্রম কর্তৃপক্ষ ওই নারীকে জয়পুরের এসএমএস হাসপাতালে স্থানান্তরিত করে।

আপনা ঘর আশ্রমের প্রতিষ্ঠাতা ডা. বি এম ভরদ্বাজ জানান, হাসপাতাল থেকে আশ্রমে ফেরার পর থেকে মোট ৩১ বার করোনা পরীক্ষা হয়েছে সারদার। প্রতিটি টেস্টেই কোভিড পজিটিভ এসেছে। কিন্তু দেখা যাচ্ছে বেশ ভালোই রয়েছেন সারদা। কোনও গুরুতর সমস্যা বর্তমানে নেই তার।

ভরতপুরে এই মুহূর্তে কোনো কোভিড রোগী নেই। শুধু জেলা প্রশাসনের গলায় কাঁটার মতো বিঁধে রয়েছে সারদার ঘটনা। তার স্বাস্থ্যের গতিবিধির দিকে নজর রাখা হচ্ছে। চিকিৎসকরা সব দেখেশুনে তাকে স্বাভাবিক জীবনে ফিরতেও বলেন।

সূত্র : বাংলাদশে প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য