,

যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও ক্ষেপণাস্ত্র প্রশিক্ষণ নিতে রাশিয়ায় সেনা পাঠাচ্ছে ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও ভারত এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে প্রশিক্ষণ নিতে রাশিয়ায় একটি সেনা বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে। এ খবর জানিয়েছেন ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই কুদাশেভ।

তার ভাষ্য, কিছুদিনের মধ্যে ভারত তার সেনাদল রাশিয়া পাঠাবে, এটি অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা এবং এর মধ্যদিয়ে আমাদের কৌশলগত অংশীদারিত্বের এর নতুন অধ্যায় সূচিত হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবর মাসে রাশিয়া এবং ভারত ৫৪০ কোটি ডলার মূল্যের এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে চুক্তি সই করে। এই চুক্তির আওতায় রাশিয়া ভারতকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য পাঁচটি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে।
এ বছরই এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান ভারতের কাছে পৌঁছাবে এবং আগামী পাঁচ বছরের মধ্যে পুরো চালান ভারতকে দেয়া হবে। সূত্র : পার্সটুডে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য