,

আমেরিকায় করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে যাচ্ছে : বাইডেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকায় করোনাভাইরাস পরিস্থিতি আরও ভয়াবহ হতে যাচ্ছে।

দায়িত্ব নেওয়ার পরদিন করোনা মোকাবিলায় নিজের পরিকল্পনা তুলে ধরার সময় এ কথা বলেন দেশটির নতুন প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউসে বাইডেন বলেন, “পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। আগামী মাসে সম্ভবত মৃত্যুর সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যাবে।”
তিনি বলেন, “বিগত এক বছরে দেখেছি, জরুরি ভিত্তিতে, মনোযোগ দিয়ে এবং সমন্বয় নিয়ে কাজ করতে ফেডারেল সরকারের ওপর আমরা নির্ভর করতে পারিনি এবং আমরা এই ব্যর্থতার করুণ মূল্য দেখতে পেয়েছি।”

শপথ নেওয়ার পর দিন বৃহস্পতিবার হোয়াইট হাউসে অফিস করার সময় তিনি এসব কথা বলেন।

এ সময় বাইডেন পরিস্থিতি মোকাবিলায় এ সংক্রান্ত অনেকগুলো নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের জাতীয় কৌশলটি বিস্তৃত, এটি বিজ্ঞানভিত্তিক, রাজনৈতিক নয়। এটি সত্যের ওপর ভিত্তি করে, অসত্যের ওপর নয় এবং এটি বিস্তারিত।’

বাইডেন বলেন, ‘আমেরিকার জনগণ প্রেসিডেন্টের কাছ থেকে নয়, প্রকৃত বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের কাছ থেকে শুনবে।’ সূত্র: বিবিসি

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য