,

বাংলাদেশে ট্রায়ালের প্রস্তাব ভারত বায়োটেকের

news-image

অনলাইন ডেস্ক : ভারতের টিকা প্রস্তুতকারক কোম্পানি ‘ভারত বায়োটেক’ বাংলাদেশে তাদের করোনা টিকা ট্রায়ালের প্রস্তাব দিয়েছে। খবর রয়টার্সের।

বাংলাদেশে চীনও ট্রায়াল দিতে চেয়েছিল। সরকার রাজি থাকলেও আর্থিক চুক্তি নিয়ে দুই পক্ষ সমঝোতায় না পৌঁছানোয় সেটি হয়নি।

রয়টার্স লিখেছে, এই টিকা ভারত চলতি মাসে জরুরি ভিত্তিতে কিছু মানুষকে দেবে। তারা নিজেদের দেশে যে ট্রায়াল চালিয়েছে, তার তৃতীয় ধাপের ফলাফল এখনো প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের ডিরেক্টর মাহমুদ-উজ-জাহান রয়টার্সকে বলেছেন, ‘আমরা তাদের প্রস্তাব পেয়েছি। এখন এটি যাচাই-বাছাই করা হবে।’

নিজস্ব সূত্রের বরাত দিয়ে রয়টার্স লিখেছে, ‘ভারত বায়োটেকের পক্ষে এই ট্রায়াল চালাতে চায় ঢাকার আইসিডিডিআর, বি।’

এ বিষয়ে আইসিডিডিআর,বি-এর কোনো কর্মকর্তা এখনই মন্তব্য করতে রাজি হননি।

বাংলাদেশ ইতিমধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ২০ লাখ টিকা পেয়েছে। এই টিকা অক্সফোর্ডের।

বাংলাদেশ সরকার বলছে, এই মুহূর্তে ভারত বায়োটেকের টিকা কেনার কোনো পরিকল্পনা নেই।

একমাত্র ব্রাজিল কোভ্যাক্সিন নামের এই টিকা কিনতে চাওয়ার ঘোষণা দিয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের