,

নতুন ছবিতে জয়া

news-image

অনলাইন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান নতুন বছরে প্রথম কোনো সিনেমার ঘোষণা দিলেন। সিনেমাটির নাম ওসিডি। আর সিনেমাটি নির্মিত হবে কলকাতায়। ওসিডি সিনেমার পরিচালক সৌকর্য ঘোষাল। সিনেমার খবরটি প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার প্লাস। খবরটি নিজেও ফেসবুকে শেয়ার করেছেন জয়া। তিনি লিখেছেন, ‘শিগগিরই সিনেমার শুটিং শুরু হবে।’ খবর বলছে ওসিডি সিনেমার শুটিং শুরু হবে ফেব্রুয়ারি থেকে। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জয়া; তার চরিত্রের নাম শ্বেতা।

লকডাউনের মধ্যে এই গল্পটি মাথায় আসে পরিচালকের। ওসিডি অর্থ অবসেসিভ কমপালসিভ ডিজওর্ডার। এই সমস্যায় শ্বেতা ভুগছেন কিনা, সেই দ্বন্দ্বের মধ্যে দিয়েই এগিয়ে যাবে শ্বেতার চরিত্র। এটি মুলত একটি সাইকোলজিক্যাল ড্রামা।

এ প্রসঙ্গে জয়া আনন্দবাজার প্লাসকে বলেছেন, ‘বরাবরই ইনটারেস্টিং চরিত্র ছুড়ে দেয় সৌকর্য। গল্পে শ্বেতা যে রকম, বাস্তবে আমি তার একেবারেই বিপরীত। আমার উপর যে ভরসাটি করেছেন পরিচালক, আশা করি তার মান রাখতে পারব।’

জয়া ছাড়াও সিনেমায় অভিনয় করছেন অনসূয়া মজুমদার, কৌশিক সেন, কনীনিকা বন্দ্যোপাধ্যায়সহ অনেকে। সিনেমায় শ্বেতার ছোটবেলার চরিত্রে দেখা যাবে এক শিশুশিল্পীকে।

এর আগে সৌকর্যের পরিচালনায় ভূতপরী সিনেমায় অভিনয় করেছেন জয়া। সিনেমাটি রয়েছে মুক্তির অপক্ষেয়া।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য